ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন /
ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে রিটটি করা হয়।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন।

রিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

You cannot copy content of this page