জবিতে বর্ণিল আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন /
জবিতে বর্ণিল আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ‌‘জন্মাষ্টমী’ উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচতলায় পূজা ও আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আলোচনাসভায় শাস্ত্রীয় প্রবচন দেন রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিত শ্রীমদ্ স্বরূপ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও বাংলাদেশ অগ্নিবীরের শাস্ত্রার্থ সমন্বয়ক শ্রী দীপংকর সিংহ দীপ।

অনুষ্ঠানে সনাতন শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ, জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, বাগছাসের সদস্যসচিব শাহিন মিয়া, রূপ কুমার সরকারসহ অন্য নেতাকর্মীরা।

You cannot copy content of this page