বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ


বাগেরহাট প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ৫:২২ অপরাহ্ন /
বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে শুক্রবার বিকালে মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর শাখার উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

বক্তৃতায় অংশ নেন যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি শিকদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম, শরনখোলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, যুবদল নেতা ফারুক হোসন সামাদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে বাগেরহাট-৪ সংসদীয় আসন পুনর্বহাল না হলে বাগেরহাট জেলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। তারা বলেন, এ পরিস্থিতিতে স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধসহ সড়ক অবরোধ ও অন্যান্য কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্রতিবাদ সমাবেশ চলাকালীন এক ঘণ্টা মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকাগামী ও বিভিন্ন এলাকার দূরপাল্লার বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল।

You cannot copy content of this page