তালায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত


সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন /
তালায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত

সাতক্ষীরার তালায় মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) কুপিয়ে হত্যা করা করেছে এক যুবক। হামলার কিছুক্ষণ পরই গণপিটুনিতে নিহত হয় হামলাকারী রাজু গাজী (৩৬)।

রোববার (২০ জুলাই) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদ্রাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

You cannot copy content of this page