টাঙ্গাইলে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ২:৩০ অপরাহ্ন /
টাঙ্গাইলে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের নাগরপুর চিকিৎসার নামে প্রতারণার দায়ে আব্দুল হাই (৪২) নামের ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। অভিযানের টিমে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা।

ভুয়া ডাক্তার আব্দুল হাই নাগরপুরের মাহমুদনগরের মোজাফফর আলীর ছেলে।জানা যায়, আব্দুল হাই দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দিতেন। তার চিকিৎসক সনদের বৈধ কোনো কাগজপত্র নেই। এ ছাড়া তার মালিকানায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যেটি লাইসেন্সবিহীন।সেখানে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুদ পাওয়া গেছে।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮ ও ২৯ ধারায় আব্দুল হাইকে দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভুয়া ডাক্তারদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলামান থাকবে।

You cannot copy content of this page