কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোঃ শাহীন রেজা চৌধুরীর উদ্যোগে অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ২:০৪ অপরাহ্ন /
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোঃ শাহীন রেজা চৌধুরীর উদ্যোগে অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম–মিঠামইন–ইটনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, চক্ষু বিশেষজ্ঞ ও জনতার ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মোঃ শাহীন রেজা চৌধুরীর উদ্যোগে আজ অষ্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে একটি বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প। সকাল থেকেই ক্যাম্পস্থলে সাধারণ মানুষের ভিড় দেখা যায়।

আজ ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অষ্টগ্রাম উপজেলার হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও কোর্ট বিল্ডিং চত্বরে চলবে এই মানবিক সেবা কার্যক্রম। দৃষ্টি উন্নয়ন সংস্থা ডাস (DAS)–এর সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে।

চক্ষুবিদ্যার বিশেষজ্ঞ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী নিজেই উপস্থিত থেকে রোগী দেখছেন। হাওর এলাকার মানুষের চোখের রোগ শনাক্ত ও চিকিৎসার সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের সেবা দিয়ে আসছেন।

যে সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে— চোখের দৃষ্টি পরীক্ষা,চক্ষু রোগ শনাক্তকরণ,ছানি রোগী বাছাই,চোখের যত্নবিষয়ক পরামর্শ,বাছাইকৃত ছানি রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া, লেন্সসহ ছানি অপারেশন।প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান,অপারেশন করা হবে ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, পুরাতন হাসপাতাল রোড, হবিগঞ্জে, নাহিদ হাসান চৌধুরীর ব্যবস্থাপনায়।

কৃষি ও শিক্ষা নিয়ে ডা. শাহীন রেজা চৌধুরীর বলেন,চক্ষু ক্যাম্প পরিদর্শন শেষে ডা. শাহীন রেজা চৌধুরী স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাওরের উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
কৃষি নিয়ে তিনি বলেন— হাওর আমাদের সম্পদ, কৃষক আমাদের শক্তি। কিন্তু একটি বন্যায় বছরের পর বছর ক্ষতি গুনতে হয়। আমি নির্বাচিত হলে কৃষকদের জন্য আগাম সতর্কতা ব্যবস্থা, আধুনিক কৃষিযন্ত্র, ধান কাটার সময় শ্রমিক সংকটে সরকারি সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

শিক্ষার বিষয়ে তিনি বলেন—“হাওরের প্রত্যন্ত অঞ্চলে অনেক শিশুই এখনো মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, ডিজিটাল ল্যাব ও লাইব্রেরি স্থাপন—এসব বিষয় আমার ভবিষ্যৎ পরিকল্পনার শীর্ষে থাকবে।”

তিনি আরও যোগ করেন,“চিকিৎসা, শিক্ষা ও কৃষি—এই তিনটিই অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার মানুষের উন্নয়নের মূল ভিত্তি। আমি সেই ভিত্তিকে শক্ত করতে কাজ করতে চাই।”

ডাসের সদস্যরা জানান, হাওর অঞ্চলে চোখের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এ ধরনের ক্যাম্প জনগণের জন্য অত্যন্ত সহায়ক।

হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষও সার্বিক সহযোগিতা করছে।

You cannot copy content of this page