হবিগঞ্জের বাহুবলে ট্রাক – পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও সহকারী নিহত


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন /
হবিগঞ্জের  বাহুবলে  ট্রাক – পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও সহকারী নিহত
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে  পিকআপ চালক সহ ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্ভর) সকাল ৭টার দিকে উপজেলার  মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, ঢাকা -সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে  পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ২১-৮১৭৬) নং গাড়ির সহিত বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৮-২৬১৭)  এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ  চালক ও তার সহকারী নিহত হয়।
শায়েস্তাগঞ্জ  হাইওয়ে পুলিশ  ও বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে  পৌছে  উদ্ধার কাজ সম্পন্ন করে মহাসড়কে  যান চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ  ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ  হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।

You cannot copy content of this page