
১ ডিসেম্বর সোমবার সকাল ১০ঘটিকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াত,এনসিপি,বিএনপি,ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন,খেলাফত আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলা সার্বিক আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সর্বক্ষেত্রে নেত্রকোণা জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নবাগত পুলিশ সুপার সর্বক্ষেত্রে পেশাদারীত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে নেত্রকোণা জেলা পুলিশ দায়িত্ব পালনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার্থে কার্যকরী ভূমিকা রাখবে মর্মে রাজনৈতিক ব্যক্তি বর্গ কে আশ্বস্ত করেন এবং এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।কার্যালয়ের সম্মেলন কক্ষে-আরো উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের -রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :