গঙ্গাচড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১:৪২ অপরাহ্ন /
গঙ্গাচড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাবেক তিনি বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান প্রামানিক লিপ্টনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

‎মাহফিলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ, আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন, বেতগাড়ী ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক শাহিন মিয়া, সদস্য সচিব নাহিদ হাসান, মৎস্যজীবী দলের সভাপতি হানিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, আফতাবুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি মো. রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন।

‎দোয়া মাহফিলে কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন, ‘খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনও জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন।’

‎‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এ অবস্থায়, তার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।’

‎মাহফিল পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কারিমুল ইসলাম প্রামাণিক লিখন।

‎দোয়া পরিচালনা করেন বেতগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. শোয়াইবুর রহমান ও বালাপাড়া ভাংগা জামে মসজিদের খতিব মো. আনিছুর রহমান।

You cannot copy content of this page