
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মিনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম শাওন, তিনি আল-হাসানাহ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ব্যস্ত সড়কটি দিয়ে দুইটি যানবাহন বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা শাওন ছিটকে পড়ে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ফায়ার সার্ভিস সদস্যদের মতে, দুর্ঘটনার ধাক্কা তেমন বেশি ছিল না, তাই বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে সড়কে যান চলাচল কিছুক্ষণ ব্যাহত হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনায় সাধারণ মানুষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সড়কে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :