রাজধানীর পল্লবী থানার ঠিক বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণ দুটি ঘটে।
পুলিশের একটি সূত্র জানায়, পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক মোটরসাইকেল আরোহী, যিনি বিস্ফোরণে আহত হন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদ। তিনি জানান, থানার বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে তিনি কয়টি বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি, কারণ ঘটনাকালে তিনি থানার ভেতরে ছিলেন।
আপনার মতামত লিখুন :