আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে আছিঃ মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৬:২১ অপরাহ্ন /
আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে আছিঃ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে হলে ‘মব ভায়োলেন্স’ বা জনদলিত সহিংসতা থেকে সরে আসতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট সরকারের রায়ের মধ্যেই রাজনৈতিক কিছু মহল দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে।

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতি জাতির গণতান্ত্রিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

You cannot copy content of this page