‎বাহুবলে সন্ত্রাস বিরোধী মামলার আসামি আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন /
‎বাহুবলে সন্ত্রাস বিরোধী মামলার আসামি  আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
‎হবিগঞ্জের বাহুবলে সন্ত্রাসী বিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোর রাতে বাহুবল মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, চকমন্ডল কাপন গ্রামের শুক্কুর আলীর ছেলে শওকত আলী (২৭) ও লিয়াকত আলী (৩৩), মন্ডলকাপন গ্রামের আব্দুল মতিনের ছেলে জুয়েল মিয়া (৩৮), নবীগঞ্জের পানিউমদার মন্নান মিয়ার ছেলে তোফায়েল আহমেদ তন্ময় (২১) ও পুটিজুরী বাজারে বসবাসরত হবিগঞ্জ কালনি নোয়াবাদ গ্রামের মেহের আলীর ছেলে নজরুল ইসলাম (২৪)।
‎এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ১৪ নভেম্বর সন্ধ্যা রাতে পুটিজুরী বাজারে একটি নির্জন স্থানে যুবলীগ নেতা জসিম উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী গোপন মিটিংয়ে মিলিত হয়। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে তারা পালিয়ে যায়। এব্যাপারে পরদিন জসিম উদ্দিনকে প্রধান আসামি করে থানার এসআই সৌরভ বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উপরোক্ত ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ।

You cannot copy content of this page