কৃষকের পাকা ধান কেটে দিলেন যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৪:২১ অপরাহ্ন /
কৃষকের পাকা ধান কেটে দিলেন যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ গণ সংযোগের সময় কৃষকের পাকা ধান কেটে এলাকাবাসীর কাছে প্রশংসিত হলেন।

রবিবার (১৬ নভেম্বর) তিনি উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলে কাঁচি হাতে নিয়ে পাকা ধান কেটে কৃষকের সহযোগীতায় এগিয়ে আসেন। এ সময় বিলের অন্য কৃষকরা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।

গণ সংযোগে তার সঙ্গে থাকা কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ গণ সংযোগে বেরিয়ে খতিয়াখালী গ্রামের বিলে কৃষক আশুতোষ দাসের ক্ষেতের পাকা ধান কেটে সহযোগীতা করেন।এ সময় বিলের অন্যান্য কৃষকরা শ্রাবণের ধান কাটা দেখে প্রশংসা করেন।

গণসংযোগকালে তার সঙ্গে বিএনপির ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

You cannot copy content of this page