ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লড়ির ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে দু’জন আহত


মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ২:০১ অপরাহ্ন /
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লড়ির ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে দু’জন আহত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় শিপা কার্গো সার্ভিসের ১৬ চাকার বড় লড়ির ধাক্কায় একটি ছোট কভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-ম ৫১২২০৭) উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-গামী লেনে মেঘনা সেতুর ঢালে উপজেলার জামালদি স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,কভার্ড ভ্যানের চালক শাহাবুদ্দিন(২৭), হেলপার ইয়াসিন (১৮) তাদের উভয়ের বাসা নারায়ণগঞ্জের, চিটাগং রোড হাউজিং ছাপা কারখানা , সিদ্ধিরগঞ্জ এলাকায় আটি গ্রাম,তাদের গুরুত্ব অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

লড়িটির নম্বর ঢাকা (মেট্রো-চ ৮৪০২৩৪)লড়ির চালকের নাম মোঃনূর আমিন (৩৫), বাড়ি নোয়াখালীর সুবর্ণচর ইউনিয়নে।ড্রাইভার জানান,লড়ির মালামাল ওয়ালটন কোম্পানির, তিনি চট্টগ্রাম থেকে চান্দুরা এলাকায় যাবার উদ্দেশ্যে ঢাকায় দিকে রওনা হলে পথে দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী একটি লেনের এক পাশ বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও রেকার গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত কভার্ড ভ্যান অপসারণ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িটি জব্দ করা হয়েছে। কভার্ড ভ্যানটিও রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You cannot copy content of this page