
এক্সপ্রেস মেহেরপুর
প্রতারণাসহ পৃথক দু’টি মামলায় ২৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আনিছুর রহমান ওরফে রিপনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি) মেহেরপুর ক্যাম্প। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি মেহেরপুরের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র্যাবের একটি টিম কুষ্টিয়া শহরের কাঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপন মেহেরপুর শহরের ১নং ওয়ার্ড হোটেল বাজার এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।
র্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আনিছুর রহমান ওরফে রিপন একটি মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড এবং সিআর (মেহেরপুর) নং ৮৭/২০২০ এ মামলায় এক বছর ৪ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি। সে সময় আসামী আনিছুর রহমান ওরফে রিপন আদালতের অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই সাজা পরোয়ানাভূক্ত হয়ে তিনি পলাতক জীবন যাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আনিছুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :