
এক্সপ্রেস কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস উপজেলার শিবনগর দাসপাড়ার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা পানিতে নেমে কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। পরে তার খোঁজ করা হলে কিছুক্ষণ পর মৃতদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :