বরগুনায় দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির সমন্বয় সভা


মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন /
বরগুনায় দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির সমন্বয় সভা

বরগুনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
এর দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভা। সভায়
সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা হারিয়ে গেছে।

বরগুনা শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ১০টায় শুরু হয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা শাখার আয়োজনে সমন্বয় সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল),
বিশেষ অতিথি ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ),
ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক,
এবং ডা. মাহমুদা মিতু, যুগ্ম সদস্য সচিব (কেন্দ্রীয় কমিটি), এনসিপি।

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, কমিশন তাদের ‘শাপলা না দিয়ে শাপলা কলি’ প্রতীক দিতে চাচ্ছেন, আর কেন শাপলা দিতে পারবেন না তার কোনো যুক্তি না দেখিয়ে রাজনৈতিকভাবে পক্ষপাত করছে।
তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে একটি বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেন ও সান্ত্বনা দেন।বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা বলেন,আজকের এই সমন্বয় সভার মাধ্যমে বরগুনার নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এনসিপিকে শক্তিশালী করবো।” বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা।

বিশেষ অতিথি ফয়সাল মাহমুদ শান্ত জানান,
বরগুনায় এনসিপির সমন্বয় সভার মাধ্যমে আমরা স্থানীয় নেতাকর্মীদের মতামত শুনেছি।খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা আগামী সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন করবো এবং সংগঠনকে মাঠে আরও শক্তিশালী করবো।
ভক্সপপঃ
ফয়সাল মাহমুদ শান্ত, বিশেষ অতিথি ও যুগ্ম সদস্য সচিব, শিক্ষা ও গবেষণা সম্পাদক, এনসিপি।প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ জানান,
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা নাই।
এই কমিশন ভাগাভাগির কমিশন—বিএনপি, জামায়াত, সেনাবাহিনী—সব দিক থেকে ভাগ করে তৈরি করা হয়েছে।
আমরা চাই সঠিক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন, যাতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়।
সটঃ হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

You cannot copy content of this page