শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী শনিবার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নে ব্যাপক জনসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেছেন।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি রানীশিমুল দরপট বাজার ও পিছলাকুড়ি বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পথসভায় যোগ দেন।
এ সময় নকলা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি শেরপুর-২ আসনের সাধারণ মানুষের আস্থা ও আশার প্রতীক। তার নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের দলে পরিণত হবে।”
জনসংযোগ ও পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ উৎসাহের সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :