হবিগঞ্জের বাহুবলে চোরাই গরুসহ পিকআপ আটক


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে চোরাই গরুসহ পিকআপ আটক
‎বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান থেকে চুরি হওয়া গরু নতুন বাজার-কান্দিগাও সড়কে পিকআপ সহ আটক করেছে জনতা। পরে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়। গরুর মালিক রশিদপুর বাগান বস্তির উড়িয়া টিলার মৃত নন্দু চাষার ছেলে বিন্দু চাষা জানান,
 শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাতে গোয়াল ঘরের তালা কেটে চোরেরা ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। শনিবার দুপুর ১টার দিকে নতুন বাজার-সাহাপুর সড়ক দিয়ে (ঢাকামেট্রো- ন ১৫-০৭২১) একটি পিকআপ যোগে গরু চোরেরা স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় খবর পেয়ে গরুর মালিক বিন্দু চাষা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুটি গরুসহ পিকআপ ও চালক শিপন মিয়াকে আটক করেন। পরে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ঘটনাস্থলে গিয়ে  গরু ও পিকআপ সহ আটকদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
  এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, আটকদের আদালতে সোপর্দ করা হবে।
‎এদিকে স্থানীয়রা জানান, দুইদিন আগে জুয়া খেলায় বাঁধা দেওয়ায় গাং পাড় প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে ফখরুল, রশিদপুর বাগানের কলটিলার সাগর রবি দাস, বাজার টিলার মৃত তরনি কর্মকারের ছেলে সুবির কর্মকার সহ কতিপয় জুয়ারী বিন্দু চাষাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এর দুই দিনের মাতায় তার গরু চুরির ঘটনা ঘটে।

You cannot copy content of this page