
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে একই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) প্রথম সমাবর্তন নির্ধারিত হওয়ায় সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বেরোবির প্রথম সমাবর্তন ও ঢাবির ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর তারা আনুষ্ঠানিকভাবে জানায়, প্রথম সমাবর্তনের তারিখ পুনরায় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর, ২০২৫ একটি সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী জানান, আগামী ২০ ডিসেম্বর,২০২৫ বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবং এটি হবে বেরোবির ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। সমাবর্তন অনুষ্ঠান নভেম্বরে হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির উপস্থিতি নিয়ে জটিলতা থাকায় তা পিছিয়ে ডিসেম্বরে নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসন আরও জানায়, সমাবর্তনের নতুন তারিখ ও সময়সূচি নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :