বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন /
বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজ
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জসহ তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে৷ ১৪ অক্টোবর রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে৷ আদেশে সই করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন- বগুড়া ডিবির ইনচার্জ  ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক৷ অফিস আদেশে বলা হয়েছে-  প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত( ক্লোজ) করা হলো৷  এছাড়াও তাদেরকে অদ্যই আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ কপি আমরা হাতে পেয়েছি৷ আদেশ অনুযায়ী পরবর্তী যে করণীয় সেটা বাস্তবায়ন হবে৷

You cannot copy content of this page