গাইবান্ধার সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৬:০৬ পূর্বাহ্ন /
গাইবান্ধার সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজকুমার বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ, জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামসহ ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।

‎সভায় সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন, প্রশাসনিক অবকাঠামো শক্তিশালীকরণ এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

You cannot copy content of this page