
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি নবায়ন, কোড নম্বর দেওয়া এবং এমপিওভুক্তির কার্যক্রম শুরু করেছে সরকার। এরমধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই কার্যক্রমের বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে যেসব মাদ্রাসা এখনো কোড নম্বর পায়নি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে কোড নম্বর দেওয়া এবং স্বীকৃতি নবায়নের কাজ শুরু হবে। একই সঙ্গে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি নবায়নের কাজ জরুরি ভিত্তিতে হালনাগাদ করা হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :