
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদক নির্মূল ও প্রতিরোধক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় স্থানীয় জনগণের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মোঃ শহীদুল হক, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাছান বাবু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কঠোর অবস্থানে আছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা দূর করা সম্ভব নয়।”
সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক বলেন, “অষ্টগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, “আমরা চাই অষ্টগ্রাম হোক একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা। এজন্য প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে।”
সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাছান বাবু বলেন, “ওয়ার্ডভিত্তিক সচেতনতা তৈরি করতে হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করলে তারা মাদক থেকে দূরে থাকবে।”
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন বলেন, “মাদক কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সামাজিক সমস্যা। তাই দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এছাড়া উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “মাদক থেকে মুক্ত একটি সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় পর্যায়ে শিশু ও যুবকরা যাতে মাদকের প্রলোভনে না পড়ে, তার জন্য প্রতিটি পরিবারকে দায়িত্বশীল হতে হবে।”
সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং “মাদকমুক্ত অষ্টগ্রাম গড়তে আমরা একসাথে” এই শ্লোগান নিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :