ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওয়াসিমের মোটরসাইকেলে আগুন, ক্ষিপ্ত এলাকাবাসীর প্রতিক্রিয়া


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন /
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওয়াসিমের মোটরসাইকেলে আগুন, ক্ষিপ্ত এলাকাবাসীর প্রতিক্রিয়া

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সোমবার (৬ অক্টোবর) দিনে উপজেলার সদর ইউনিয়নের খানঠাকুর দিঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেল টি মোঃ ওয়াসিম নামক মাদক ব্যবসায়ীর। দীর্ঘদিন ধরে ওয়াসিম নামে এই ব্যক্তি এলাকায় ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার কারণে এলাকায় তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেড়ে যায় এবং সমাজে অস্থিরতা তৈরি হয়। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে।

সোমবার দিনে ওয়াসিম সহ কয়েকজন মাদকাসক্ত ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করার চেষ্টা চালায় পরে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাবে বলে জানান।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, ঘটনাস্থল হতে ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের একজন মোঃ ইমন(২৮) কে আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

You cannot copy content of this page