বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ


রোবায়েত হোসেন, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন /
বাঘাইছড়িতে  বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন গোল কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর একটি টহল দল মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ৮১.১৭ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ১,৬২,৩৪০/- (এক লক্ষ বাষট্টি হাজার তিনশত চল্লিশ) টাকা বলে জানিয়েছে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You cannot copy content of this page