
ঠাকুরগাঁও জেলা কবি সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মো. হাসান আলি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কবি রেজাউল হক সুমন।
নবগঠিত কমিটির ঘোষণার সময় উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং এনপিএস ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক আজাহার রাজা; কবি মাহবুবা আক্তার, কবি ইসমাইল, কবি নাসরিন রুবি, কবি নাজমুন নাহার, কবি সালমান শাহ ও রুমানা লিসা জেলার বিশিষ্ট সাহিত্যপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঠাকুরগাঁও জেলা কবি সংসদ বহু বছর ধরে উত্তরবঙ্গের সাহিত্য আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি আরও গতিশীল হবে এবং জেলার সাহিত্যচর্চাকে জাতীয় অঙ্গনে তুলে ধরবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতি কবি মো. হাসান আলি বলেন, “সাহিত্যই জাতির আত্মা। আমরা সেই আত্মাকে জাগিয়ে তুলতে চাই কবিতা ও সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে।”
সাধারণ সম্পাদক কবি রেজাউল হক সুমন বলেন, “আমরা ঐক্যের পথে এগোতে চাই নতুন প্রজন্মের কবিদের জন্য উন্মুক্ত একটি পরিসর গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠান শেষে কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবগঠিত কমিটির সদস্যরা সাহিত্যচর্চার অগ্রযাত্রায় নিষ্ঠা ও মানবিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :