বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন /
বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশ স্বপ্ন দেখেছিল এশিয়া কাপের ফাইনালে খেলার। লক্ষ্যে অটুট থেকে লাল-সবুজের প্রতিনিধিরা বোলিংটা করেছিল দুর্দান্ত। বোলিংয়ে আগুন ঝরিয়ে পাকিস্তানকে অল্প পুঁজিতে আটকে দিয়ে ফাইনালে খেলার সম্ভাবনাও জোরাল করেছিল।

লক্ষ্যটাও ছিল হাতের নাগালে। কিন্তু শেষটা ভালো হলো না। এলোমেলো ব্যাটিংয়ে স্বপ্নটা সত্যি করতে পারল না বাংলাদেশ। জয়ের কাছাকাছি পৌঁছেও দেশের ছেলেরা হার মানল ১১ রানের ব্যবধানে।

বাংলাদেশের হৃদয় ভেঙে মহাদেশীয় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখেছে পাকিস্তান। ফাইনালে ক্যাপ্টেন সালমান আগার দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

You cannot copy content of this page