মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃক্ষরোপন

“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান”  স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২০) মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গাংনীতে বৃক্ষরোপন ও গাছ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে  ২০০টি গাছ বিতরণ ও রোপন করা হয়েছে। অনুষ্ঠানের বক্তারা বলেন এই মৌসুমে আমরা আরো ১ হাজার গাছ বিতরণ ও রোপন করতে চাই গাংনী উপজেলার বিভিন্ন এলাকায়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

মেহেরপুর গাংনী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ, সহকারি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  তিনি তার বক্তব্য বলেন যে, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন থেকে শুরু করে ছায়া, খাদ্য, ওষুধ প্রতিটি ক্ষেত্রেই বৃক্ষ আমাদের সবচেয়ে বড় বন্ধু। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বও। আজকের এই ছোট্ট উদ্যোগ আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আগামী দিনে এক সবুজ, শীতল ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাংনী উপজেলার নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক মন্ডলী ওর সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

20 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

30 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago