লক্ষ্মীপুরের রামগতিতে বাঁধের কাজে ধীরগতিঃ উপকূলে আতঙ্ক

লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোত ও পানির চাপে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে ফসলি জমি, ঘরবাড়ি ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এ অবস্থায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলছে ঢিমেতালে। চর আলগী ও চর আলেকজান্ডার এলাকায় বালুভর্তি জিও ব্যাগের বাঁধ ধসে পড়ায় উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রকল্পের ধীরগতি

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রামগতি ও কমলনগরকে ভাঙন থেকে রক্ষায় ২০২১ সালের ১ জুন একনেকে অনুমোদিত প্রকল্পে ব্যয় ধরা হয় ৩ হাজার ৮৯ কোটি টাকা। প্রকল্প অনুযায়ী রামগতিতে ১৮ কিলোমিটার এবং কমলনগরে ১৩ কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ হবে।
রামগতিতে ৫৪টি লটে ৫৪ জন ঠিকাদার কাজ করার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র ৪৩ ভাগ এলাকায় কার্যাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রামগতিতে ৫ দশমিক ৫ কিলোমিটার ও কমলনগরে ৮ কিলোমিটারের কাজ শুরু হয়েছে বলে দাবি পাউবোর।

অভিযোগ ও বাস্তবতা

রামগতির বড়খেরী ইউনিয়নের বাসিন্দা প্রান্ত মজুমদার জানান, ঠিকাদাররা বালু ও শ্রমিক সংকটের অজুহাত দেখিয়ে কাজ শুরু করছে না। এতে ভাঙনের মুখে পড়েছে এলাকা, নদীতে হারিয়ে যাচ্ছে বসতবাড়ি। চর টবগীর শরীফুল ইসলাম বলেন, “উপকূলের মানুষকে রক্ষায় তদারকি জোরদার করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”

ওচখালী থেকে সেন্টার খাল পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটারের মধ্যে সাড়ে ৩ কিলোমিটার বাঁধ থাকলেও বাকি অংশে কাজ অসম্পূর্ণ। উপসহকারী প্রকৌশলী তনয় রায়ের স্বীকারোক্তি, ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কেউই সময়মতো কাজ শেষ করতে পারেনি।

একইভাবে সেন্টার খাল থেকে কমলনগরের সীমানা পর্যন্ত ৭ কিলোমিটার অংশে ৯ জন ঠিকাদার কার্যাদেশ পেলেও সঠিক সময়ে কাজ হয়নি। কেবল একজন ব্লক স্থাপনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন উপসহকারী প্রকৌশলী মো. জোবায়ের।

স্থানীয়দের অভিযোগ

চর আলগী ও চর আলেকজান্ডার ইউনিয়নে ঘুরে দেখা গেছে, কার্যাদেশ পেলেও অনেক ঠিকাদার কাজ শুরু করেননি। কোথাও কোথাও জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ হলেও কিছু অংশ নদীতে ধসে গেছে। বড়খেরী ইউনিয়নে দৃশ্যমান কাজ চোখে পড়ে না। এমনকি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বড়খেরী অংশও ভাঙনের মুখে পড়েছে।

চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন জানান, চর টবগী এলাকায় প্রায় ১৫০ মিটার বাঁধ ধসে পড়েছে। এতে বহু ঘরবাড়ি ও মসজিদ নদীতে চলে গেছে।
চর আলেকজান্ডারের উকিলপাড়ায় একই দৈর্ঘ্যের জিও ব্যাগ বাঁধ নদীতে ধসে পড়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তাঁর মতে, টেকসই বাঁধ না হলে এ ভোগান্তি চলতেই থাকবে।

পাউবোর বক্তব্য

এদিকে, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ দাবি করেছেন, রামগতি ও কমলনগরের ১৩ কিলোমিটার এলাকায় প্রায় ১৮ লাখ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। তবে নদী উত্তাল থাকায় কাজ ব্যাহত হচ্ছে। তাঁর আশ্বাস, আগামী মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হবে। যারা কাজ করবে না, তাদের কার্যাদেশ বাতিল করা হবে।

মূলত, বিশাল বরাদ্দ হলেও কাজের ধীরগতি, ঠিকাদারদের গাফিলতি ও অজুহাতের কারণে ভাঙনকবলিত মানুষ কোনো সুফল পাচ্ছে না। ফলে দিন দিন আতঙ্কে জীবন কাটাচ্ছেন উপকূলের বাসিন্দারা।

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago