সুন্দরগঞ্জে জামায়াত নেতাদের পার্টনারশিপ বিরোধে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে তালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পার্টনারশিপ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট আউটলেটের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শোভাগঞ্জ বাজারের আউটলেটটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আউটলেটটি যৌথভাবে পরিচালনা করছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান ও শান্তিরাম ইউনিয়ন জামায়াতের আমীর। অংশীদারিত্ব ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আউটলেটে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৯ সালে সুজা মিয়া আউটলেটটি আনার উদ্যোগ নেন। তবে তৎকালীন জামায়াত-শিবিরের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে ব্যাংক কর্তৃপক্ষ তাকে প্রোপ্রাইটর হিসেবে অনুমোদন দেয়নি। পরবর্তীতে উপজেলা জামায়াত সেক্রেটারি আতাউর রহমান পরিস্থিতি স্বাভাবিক হলে সুজা মিয়াকে প্রোপ্রাইটর করার আশ্বাস দেন। কিন্তু পরে আতাউর রহমানের ভাই আলতাফ হোসেনকে প্রোপ্রাইটর করা হয়। লিখিত চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর হয়নি।

‎সম্প্রতি সুজা মিয়া প্রোপ্রাইটরশিপ ফেরত চাইলে আলতাফ হোসেন মালিকানা দাবি করেন। অন্যদিকে অন্যান্য শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন আলতাফ হোসেনের কোনো বিনিয়োগ বা আউটলেটের সরাসরি সম্পৃক্ততা নেই।

‎আউটলেটের ইনচার্জ সুজা মিয়া অভিযোগ করে বলেন, ব্যাংকটি আমি নিয়ে এসেছি। কিন্তু আতাউর রহমান কৌশলে মালিকানা নিয়ে নেন। উপজেলা আমীরকে বিষয়টি জানিয়েও কোনো সমাধান পাইনি।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক শেয়ারহোল্ডারও একই অভিযোগ করে বলেন, থানা আমীর সমাধানে উদ্যোগ না নিয়ে বরং সেক্রেটারির পক্ষ নিচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে।

‎হঠাৎ ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শতাধিক গ্রাহক। স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এখানে টাকা লেনদেন করি। হঠাৎ তালা দেওয়ায় ব্যবসার টাকা জমা দিতে পারিনি। এতে ব্যবসার কাজে সমস্যা হচ্ছে।
‎গ্রামের কৃষকরাও অভিযোগ করেন, ধান বিক্রির টাকা তুলতে এসে তালাবদ্ধ ব্যাংকের সামনে ফিরে যেতে হচ্ছে। অনেক পরিবার মোবাইল ব্যাংকিং, বেতন ও বিভিন্ন লেনদেনের জন্য এ আউটলেটের ওপর নির্ভরশীল ছিল।

‎এ বিষয়ে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা এজেন্ট আউটলেটে কাম্য নয়।

‎এবিষয়ে ব্যাংকের বর্তমান প্রোপাইটর আলতাফ হোসেনকে মুঠোফোনে বারবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

‎ফিরোজ কবির সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago