রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দিনভর তদন্ত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক ও অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম।
এ সময় তারা স্থানীয় কৃষক, অভিযুক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম ও অভিযোগকারী দপ্তরের নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।
এনামুল হক বলেন, ‘গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। এ নিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করার জন্য তদন্ত করা হয়েছে। তদন্তকালে যেসব তথ্য পাওয়া গেছে, তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন আকারে দেওয়া হবে।’
উল্লেখ্য, গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলামের বিরুদ্ধে সরকারি বীজ কৃষকদের সরবরাহ না করে বাহিরে বিক্রি, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ উত্তোলন করে আত্মসাৎ, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রশিক্ষণে যুক্ত করা, বদলি ওহয়রানিসহ নানা অভিযোগে দপ্তরের সাবেক নিরাপত্তা প্রহরী মমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন।
এ বিষয়টি ২ই সেপ্টেম্বর “গঙ্গাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুরের বিরুদ্ধে সরকারি বীজ বিক্রির অভিযোগ : প্রতিবাদ করায় নিরাপত্তা কর্মী মামুনুর কে বদলী ” লেখা সম্বলিত একটা ফটোকার্ড সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে ভাইরাল হলে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…