রংপুরের তারাগঞ্জে কোটি টাকার পুরাতন মূর্তি দেখিয়ে প্রতারণার একটি সংঘবদ্ধ চক্রকে আটক করেছে পুলিশ। স্থানীয় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চালানো অভিযানে প্রতারণায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকেলে শিয়ালডাঙ্গা ব্রিজের পাশে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ খলিল ফকির (৭৫), শ্রী সুবাস শীল (৩০), মোছাঃ মমতা বেগম (৩৬) এবং শ্রীমতি জোসনা রানী (৬০)। চারজনই নীলফামারীর সৈয়দপুর থানার হাজারীহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি কালো ধাতব পদার্থের তৈরি। প্রতারক চক্রটি এটিকে ৪২০ কোটি টাকার ‘কষ্টি পাথর সদৃশ নারায়ণ মূর্তি’ বলে প্রচার করলেও আসলে এর প্রকৃত মূল্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকার মতো। ওজন প্রায় ৩ কেজি এবং লম্বায় ১০ ইঞ্চি এই মূর্তিকে কেন্দ্র করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় নামে প্রতারক চক্র।
মামলার তথ্য থেকে জানা যায়, ভুক্তভোগী পারভেজ হোসেন (বয়স ২৮), নীলফামারীর কিশোরগঞ্জ থানার বগুলাগাড়ী মুন্সিপাড়ার বাসিন্দা। চার মাস আগে তার প্রতিবেশী চাচা আলেফ হোসেন চিকিৎসার জন্য খলিল ফকিরের কাছে গেলে প্রথমে মূর্তির বিষয়টি জানেন। পরে পারভেজকেও ফাঁদে ফেলে পূজার নামে ৫ হাজার টাকা এবং বিক্রির নামে অগ্রিম ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…