ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে পার্শ্ববর্তী এলাকায় সার বিক্রি করায় বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনচালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও এক বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করেন।এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা আটক করে কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি “সংবাদ প্রতিদিন” কে  বলেন, ‘গোপনে অন্য এলাকায় বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার নিয়ে যে সকল ডিলাররা কারসাজি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

ঝিনাইদহ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago