উক্ত মামলায় আসামিরা হলেন— উপজেলার কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম,কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোর একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়।
এ বিষয়ে মামলার বাদী আমিনুল ইসলাম রাঙা দাবি করেন, ৫ আগস্ট থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।
অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পূর্বে ধারণ করা ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…