কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজ (১৫ আগস্ট) শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পরিচালনা করেন সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এদিকে জেলার উলিপুর উপজেলা বিএনপির অফিসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য উপজেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago