ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি:

বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। গ্যাস জাতীয় কোনো কিছুর বিষক্রিয়ায় এমন হতে পারে বলে ধারণা শিক্ষকদের। তবে চিকিৎসকদের ধারণা, এটা ম্যাস হিস্টিরিয়া। একজনকে দেখে অন্যরা অসুস্থ্য হয়ে পড়ে।

অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে সবাই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ছাত্রী।

উকুননাশক স্প্রে বোতলমুলাডুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা পৌণে একটার দিকে তিনতলায় অবস্থিত ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর তিন-চারজন ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এ সময় প্রচন্ড গরম ছিল ও পরে বৃষ্টি শুরু হয়। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠানো ব্যবস্থা করি। এভাবে আস্তে আস্তে আরো অনেক ছাত্রী কেউ অসুস্থ, কেউ অজ্ঞান হয়ে পড়ে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানী জানান, তৃতীয় তলায় ৬ষ্ঠ শ্রেণীর তিন নাম্বার কক্ষে বেঞ্চের নীচে একটি উকুননাশক স্প্রে বোতল পাওয়া গেছে। সেটার মুখ খোলা ছিল। কোনো ছাত্রী নিয়ে আসতে পারে। সেটা থেকে কোনো গন্ধ বের হয়ে এমন হলো কি না বোঝা যাচ্ছে না। প্রথমে মাথা ঘোরায়, তারপর একে একে অজ্ঞান হয়ে পড়ে ছাত্রীরা। সাথে সাথে ইউএনও স্যার ও ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ্য ছাত্রীদের অভিভাবক ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান। তবে হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকেই সুস্থ বোধ করায় অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে গেছেন।

এদিকে, খবর পেয়ে দ্রুত হাসপাতালে তাদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। তারা অসুস্থ্য ছাত্রীদের খোঁজ নেন ও চিকিৎসকদের সাথে কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্মকর্তা ডা: কাবেরী সাহা বলেন, হঠাৎ করেই হাসপাতালে স্কুল ড্রেস পড়া অনেকগুলো শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর অন্যরা এখন অনেকটাই স্বাভাবিক। এটা মুলত ম্যাস হিস্টিরিয়া হতে পারে। ভয়ের কিছু নেই।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ শ্বাসকষ্টে ভুগছিল। বর্তমানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ছাত্রীরা কেন অসুস্থ্য হয়েছে বিষয়টি এখনও পরিস্কার নয়। তবে যতটুকু জেনেছি, ৬ষ্ঠ শ্রেণীর ওয়াশরুমে একটি কীটনাশকের বোতল দেখতে পায় ছাত্রীরা। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাসের মতো কিছু বের হয়ে এমন হতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন এটা ম্যাস হিস্টিরিয়া। ভয়ের কিছু নেই। সবাই সুস্থ্য আছে।

ইউএনও আরো জানান, এ ঘটনা খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া পুলিশ আর গোয়েন্দা সংস্থা যারা আছে তাদেরও বলেছি বিষয়টি তদন্ত করতে। শ্রেণীকক্ষের ওয়াশরুমে কীটনাশকের বোতল কোথা থেকে কিভাবে আসলো। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, চিকিৎসা ভাষায় ম্যাস হিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা হলো, একদল মানুষের মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়া একই ধরণের শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। এটি সাধারণত প্রচণ্ড ভয়, উদ্বেগ বা সামাজিক উত্তেজনার ফলে সৃষ্ট একটি গণমনস্তাত্ত্বিক ঘটনা, যেখানে একে অপরের দেখাদেখি লক্ষণগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

4 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago

নেত্রকোনায় বোরো মহাবিপর্যয়: পাহাড়ি ঢলে ৮০ হাজার কৃষকের স্বপ্নভঙ্গ, ক্ষতি ছাড়িয়েছে ৩৭২ কোটি টাকা

নেত্রকোনা থেকে পলাশ পাল: খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত নেত্রকোনায় এবার আগাম ভারী বর্ষণ ও…

19 hours ago