হবিগঞ্জ বাহুবলে বিএনপি নেতা মনিরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত

মোঃ সমুজ আলী রানা,হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাকেল যোগে মিরপুরের বাসায় ফেরার পথে  হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেল দূমড়ে মুচড়ে যায়।
‎তিনি উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য।
‎খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।
‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎বাহুবলের পরিচিত মুখ মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
‎জানা গেছে, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন।
Rokonuz Zaman

Recent Posts

জুড়ানপুরে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হক

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনসেবার অঙ্গীকার; শিক্ষিত ও নির্লোভ নেতৃত্বের টানে মাঠে নেমেছেন বিশিষ্টজনরাও নিজস্ব প্রতিবেদক,…

3 hours ago

ওমানে একসঙ্গে নিভে গেল একই পরিবারের ৪ ভাইয়ের জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবারে এখন আর বিয়ের আনন্দ নেই, নেই কোনো উৎসবের প্রস্তুতি। যে ঘরে…

3 hours ago

কুষ্টিয়ার মিরপুর পদ্মার দুর্গমচরে চাঁদাবাজি,বালুমহাল দখল,মাদক,অস্ত্রপাচারের গডফাদার বহলবাড়ীয়ার উজ্জল মেম্বারের ‘মিনি রাষ্ট্র’

কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর সীমান্তসংলগ্ন পদ্মার দুর্গম চরাঞ্চল এখন অপরাধী ও বিভিন্ন সশস্ত্র বাহিনীর অভয়ারণ্যে…

3 hours ago

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চে, উচ্ছ্বসিত মেডিকেল শিক্ষার্থীরা!

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের…

17 hours ago

ঈশ্বরদীতে বিদ্যালয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ ছাত্রী

ঈশ্বরদী প্রতিনিধি: বুধবার (১৩ মে) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬৫ জন…

17 hours ago

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ…

19 hours ago