বাহুবলে পরিক্ষা বর্জন করে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি: অভিভাবক মহলে ক্ষোভ

‎হবিগঞ্জের বাহুবলে পরিক্ষা গ্রহন বর্জন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের কারণে অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৩ দফা বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা বর্জন করে তারা উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
‎ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মোঃ আব্দুল হক, মোঃ আব্দুল আলী, মোঃ আবুল কাশেম, শাহজাহান মিয়া তালুকদার, মোঃ শাহ আলম, নুরে জান্নাত শেফা, মোঃ আনোয়ার আলী, ছালেক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
‎এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন না এবং সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সহ পরিক্ষা কার্যক্রমে কোন ধরনের সহযোগিতা করবেন না।
‎সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ায় অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
‎উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শনকালে অনেক অভিভাবক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকেই বলেন, পরবর্তীতে শিক্ষকরা কর্মস্থলে ফিরতে চাইলে অভিভাবকদের পক্ষ থেকে বাধা প্রদান করা হবে । এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

31 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

42 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago