রংপুরের পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসলিমা আক্তার মিলা—একসময় ছিলেন হাসিখুশি, চঞ্চল ও পড়াশোনা-খেলাধুলায় সমান আগ্রহী একটি মেধাবী কিশোরী। কিন্তু হঠাৎ করেই থেমে যায় তার স্বাভাবিক জীবন।
দুই বছর আগে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় মিলা। প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মিলার শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণে এলেও নতুন আরেকটি ভয়াবহ সমস্যা দেখা দেয়—ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাতে থাকে মিলা।
চলতে থাকে দীর্ঘ চিকিৎসা। ঢাকায় ব্যয়বহুল চিকিৎসার পরও উন্নতি না হওয়ায় চিকিৎসকরা জানান—মিলাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা করাতে হবে। প্রয়োজন হবে প্রায় ৭–৮ লাখ টাকা। কিন্তু পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের সাধারণ পরিবার এনামুল সরকার ও রুমা বেগমের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের মিলা আজ জীবন-মৃত্যুর লড়াইয়ে।
মিলাকে বাঁচাতে এখন দরকার সবার সহযোগিতা।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…