রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাবেক তিনি বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান প্রামানিক লিপ্টনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ, আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন, বেতগাড়ী ইউনিয়ন তাঁতি দলের আহ্বায়ক শাহিন মিয়া, সদস্য সচিব নাহিদ হাসান, মৎস্যজীবী দলের সভাপতি হানিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, আফতাবুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি মো. রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন, ‘খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনও জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন।’
‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এ অবস্থায়, তার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।’
মাহফিল পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কারিমুল ইসলাম প্রামাণিক লিখন।
দোয়া পরিচালনা করেন বেতগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. শোয়াইবুর রহমান ও বালাপাড়া ভাংগা জামে মসজিদের খতিব মো. আনিছুর রহমান।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…