হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে কাভার্টভ্যান সহ ভারতীয় জিরা জব্দ

দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদক দমন অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন
এক কোটি দুই লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
সোমবার (১৭ নভেম্বর)সন্ধায় মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাই পণ্য পাচারের প্রস্তুতি চলছে—এমন সংবাদে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে সন্ধ্যায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় জিরা  পাওয়া যায় এবং জিরা বহনকারী কাভার্ড ভ্যান টির বৈধ কাগজপত্র না থাকায় এটিকে অবৈধ যান হিসেবে জব্দ করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, মালামাল ও যানবাহনের কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধার করা জিরা ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য এক কোটি দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago