হবিগঞ্জের বাহুবলে ভারতীয় শাড়ী বহনকারী পিকআপ গাড়ি সহ ৩ পাচারকারী আটক

হবিগঞ্জের বাহুবলে পিকআপ গাড়িযোগে পাচারকালে ভারতীয় শাড়ীসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় পিকআপ তল্লাশি করে ৬ টি বস্তার মধ্যে ২৫৫ পিচ ভারতীয় জর্জেট শাড়ী উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি স্টার ব্রিক ফিল্ডের নিকট থেকে এসব ভারতীয় পণ্য সহ ৩ পাচারকারীকে আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম আকন্দ সঙ্গীয় ফোর্সসহ  রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় পিকআপ তল্লাশি করে ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের জর্জেট শাড়ি উদ্ধার করা হয় ।
আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর ছেলে বর্তমানে সিলেট উপশহরের বাসিন্দা মান্নান আহম্মেদ (৪৮), সিলেট শাহপরান থানার খাদিমনগর প্রকাশিত নোয়াগাও এর তবারক আলীর ছেলে নূর উদ্দিন (৩২) ও একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রউফ রুবেল (৩২)।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago