রাজবাড়ী দৌলতদিয়ায় এক কাতল ৫৩ হাজার টাকায বিক্রয় করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
এর আগে ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়া চরকর্নেশনা এলাকা থেকে কৃষ্ন হালদারের জালে মাছটি ধরা পরে।
জানা গেছে, ভোর রাতে কৃষ্ন হালদারসহ তার সহযোগীরা দৌলতদিয়া চরকর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে আনেন। সেখানে ছকু মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
সম্রাট শাজাহান শেখ জানান, সকালে দৌলতদিয়া বাজার থেকে উন্মুক্ত নিলামে মাছটি ২৮০০ টাকা কেজি দরে কিনেছি। সামান্য লাভে মাছটি বিক্রি করা হবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…