অষ্টগ্রাম বিএনপিতে নিঃশব্দে কেটেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে এ বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনো প্রকাশ্য কর্মসূচি পালিত হয়নি।

দিনটি ঘিরে উপজেলা কার্যালয় কিংবা মাঠ পর্যায়ে কোনো সভা, আলোচনা সভা বা র‌্যালির আয়োজন দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনার অপেক্ষায় ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা না আসায় দিনটি নিঃশব্দেই কেটে গেছে অষ্টগ্রাম বিএনপিতে।

উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল মুঠোফোনে জানান, “আমরা ঘরোয়া পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছি। তবে কোনো র‌্যালি, মিছিল বা ফটোসেশন অনুষ্ঠিত হয়নি।”

উল্লেখ্য, বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে। ১৯৭৫ সালের এই দিনের রাজনৈতিক ঘটনার স্মরণে দলীয়ভাবে দিবসটি উদ্যাপন করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago