সড়ক দূর্ঘটনায় আহত স্বামীর মৃত্যু ‎গুরুতর আহত মা ও স্ত্রীর অবস্থা সংকটাপন্নঃ চিকিৎসা সহযোগিতায় বিত্তশালী দের এগিয়ে আসার আহ্বান

হবিগঞ্জের বানিয়াচংয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাহুবলের আলফু মিয়া মারা গেছেন। তবে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়   আছেন নিহতের মা- ছুরত বানু (৬০) ও স্ত্রী শিল্পী আক্তার (৩৪)।  এতে চিকিৎসা ব্যয় নির্বাহে দিশেহারা হয়ে পড়েছে শোকার্ত পরিবার।
‎জানা যায়, গত ৩০ অক্টোবর সকাল ৮ টার দিকে বানিয়াচংয়ের সুনামপুর আত্মীয়ের বাড়ি থেকে টমটম যোগে হবিগঞ্জ আসার পথে  চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে টমটম গাড়ি দুমড়ে মুচড়ে যাত্রী বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে দিনমজুর আলফু মিয়া, তার স্ত্রী শিল্পী আক্তার ও মা ছুরত বানু গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আলফু মিয়া ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলফু মিয়া  পরদিন মারা যান।
‎এদিকে হতদরিদ্র আলফু মিয়ার মা ও স্ত্রী হাসপাতালে এখনও মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। অসহায় এ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন আলফু মিয়া। তাকে হারিয়ে শোকার্ত পরিবার দিশেহারা। হাসপাতালে চিকিৎসাধীন মা ছুরত বানু ও স্ত্রী শিল্পী আক্তারের চিকিৎসা ব্যয় নির্বাহে নিহতের ভাই অটোরিকশা চালক জালাল মিয়া চিকিৎসা সহায়তার জন্য সরকার সহ বিত্তশালীদের প্রতি আবেদন জানিয়েছেন।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago