মধ্য কার্তিকের বৃষ্টিতে গঙ্গাচড়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

‎ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব ও নিম্নচাপের কারণে গত বৃহস্পতিবার থেকে টানাবৃষ্টিতে রোপাআমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন রংপুরের গঙ্গাচড়া এলাকার কৃষকরা। বিশেষ করে গতকাল শুক্র ও আজ শনিবার (১ নভেম্বর) রাতের ঝুম বৃষ্টির পাশাপাশি ঝরো বাতাসে কৃষকের জমির পাকা ও আধাপাকা ধান পানিতে হেলে পড়েছে। সবজির জমিগুলোতে পানি জমায় ফসলের বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গঙ্গাচড়া উপজেলায় ১৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে।

‎আজ রবিবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, হলুদ হয়ে আসা ধানের ক্ষেতগুলো বৃষ্টিতে নুয়ে পড়েছে। এতে ফলন ও ধানের গুণগত মান নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। উপজেলার সদর ইউনিয়নের চেংমারী এলাকার কৃষক ইউনুস আলী বলেন, আমরা বছরের পর বছর পরিশ্রম করে ফসল রোপণ করি। এবার যখন ধান কাটা সময় এসেছে, তখনই এমন বৃষ্টি সব ধান নুয়ে দিয়েছে। জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে, ফলন অর্ধেকও না হওয়ার আশঙ্কা প্রবল।

‎জমিতে কেটে রাখা ধান নিয়ে বেশি বিপাকে পড়েছেন, সেই সঙ্গে ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

‎এছাড়া অতিবৃষ্টিতে শীতের আগাম সবজি ক্ষেতে জমেছে পানি। ফসল বাঁচাতে নিজেদের মত করে পানি সরানোর চেষ্টা করছেন তারা।

‎উপজেলা কৃষি কর্মকর্তা সৌয়দ শাহিনুর ইসলাম বলেন, রোপাআমন ধানের জমির পানি নিষ্কাশনের জন্য সব উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরুরি পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। আর আবহাওয়া ভালো হলে দুই-তিন দিনের মধ্যে জমির পানিতে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না। তবে হেলে পড়া ধান গান গুলো ঝুঁটি বেঁধে দিলে ক্ষতির পরিমাণ কম হবে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago