গঙ্গাচড়ায় বর্ণিল আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‎‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যদে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‌্যালী ও উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখেরুজ্জামান আখের, গঙ্গাচড়া ইসলামী আন্দোলনের সেক্রেটারী ইউনুছ আলী, চ্যানেল এস ও সংবাদ প্রতিদিন এর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল।

‎এসময় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি সামাজিক ঐক্য ও উন্নয়নের প্রতীক। গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হবে। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago