Categories: খেলা

বাংলাদেশ কি হোয়াইটওয়াশ এড়াতে পারবে ?

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে লিটন দাসের দল।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর হঠাৎ এই ধস অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। প্রথম দুই ম্যাচে টানা হারের ফলে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে।

যদি আজ হারে, তবে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ তে হারের পর এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ হার ঘরের মাঠে।গত কয়েক বছরে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ ছিল দুর্দান্ত। ২০২১ সালের পর থেকে শেষ সাতটি হোম সিরিজের ছয়টিতেই জিতেছে, আর ২৩ ম্যাচে জয়ের সংখ্যা ছিল ১৭। কিন্তু এবার সেই ধারাবাহিকতা ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচে ১৬৬ ও ১৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করেও ব্যর্থ হয় বাংলাদেশ। শিশির সহায়ক অবস্থায় ও প্রতিপক্ষের বেশ কিছু ক্যাচ ছাড়ার পরও ব্যাটিং লাইনআপ ছিল নিষ্প্রভ। দুই ম্যাচে একটিও ৫০ রানের জুটি গড়তে না পারা তুলে ধরেছে দলের পরিকল্পনাহীনতা ও চাপ সামলাতে না পারার দুর্বলতা।

মিডল অর্ডারে ধস, দায়িত্বজ্ঞানহীন শট খেলা এবং রানের গতি ধরে রাখতে না পারা স্পষ্ট করেছে মানিয়ে নিতে না পারার দুর্বলতা।তবে বোলাররা পুরো সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত স্পেল ও অন্যান্যদের সহায়তায় প্রতিপক্ষকে কখনোই বড় স্কোর করতে দেয়নি তারা।

শেষ ম্যাচে তাই নজর থাকবে ব্যাটারদের ওপর—তারা কি ঘুরে দাঁড়িয়ে অন্তত মর্যাদা রক্ষা করতে পারবে? ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হার শুধু পরিসংখ্যান নয়, বরং মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবেও কাজ করবে, বিশেষ করে যখন মাত্র তিন মাস পরই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

54 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago